২ বিলিয়ন ডলারে এআই কোম্পানি কিনেছে ইন্টেল

১৬ ডিসেম্বর, ২০১৯ ২২:৫৪  
ডাটা সেন্টারের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তিনির্ভর সেবা ত্বরান্বিত করতে উদ্যোগ নিয়েছে ইন্টেল। তারই ধারাবাহিকতায় প্রায় দুই বিলিয়ন ডলারের বিনিময়ে ইসরায়েলভিত্তিক এআই স্টার্টআপ ‘হাবানা ল্যাবস’ অধিগ্রহণ করেছে বিশ্বের শীর্ষস্থানীয় পিসি চিপস নির্মাতা প্রতিষ্ঠানটি। খবর এনগ্যাজেট ও রয়টার্স। হাবানা ল্যাবস প্রোগ্রামেবল ডিপ লার্নি অ্যাক্সেলারেটর ডেভেলপ করে। এর গাউডি এআই ট্রেনিং প্রসেসর সমপরিমানের জিপিইউ এর বিপরীতে প্রায় চারগুন দ্রুত ডাটা প্রক্রিয়া করতে পারে। এই অধিগ্রহণের ফলে ইন্টেল এআই ডাটা সেন্টারের মোবাইল এবং ওয়েব অ্যাপস দ্রুত এবং সঠিকভাবে এআই ফিচার যেমন ফটো এবং স্পিচ রিকগনিশন করতে পারবে। এছাড়া হাবানা ল্যাবসের প্রযুক্তি চিকিৎসা খাতেও ব্যবহার করতে পারবে ইন্টেল। ডিবিটেক/বিএমটি